২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত

ঈদগাহ মোড়ে দাঁড়িয়ে থাকা আমিনুরকে ৪-৫ জন যুবক অতর্কিত ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে জানায় পুলিশ।

সিলেটে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আওয়ামী লীগ নেতাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2023, 04:49 PM

Updated : 29 May 2023, 04:49 PM

সিলেট মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর শাহী ঈদগাহ মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে।

আহত আমিনুর রহমান পাপ্পু নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক দেবাংশু কুমার বলেন, “রাতে নগরীর শাহী ঈদগাহ মোড়ে দাঁড়িয়ে ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পু।

“এ সময় হঠাৎ ৪-৫ জন যুবক অতর্কিত ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।”

তিনি বলেন, “বর্তমানে আমিনুর রহমান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।তার হাত, পেট ও উরুতে ছুরির আঘাত রয়েছে।”

সোমবার দুপুর পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি; তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।