০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের

গাজীপুর চৌরাস্তায় পুলিশের গুলিতে নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজা কর্মসূচি আয়োজনের কথা বলেছেন তিনি।

গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের

গাজীপুর আহত চার নেতাকে ঢাকা মেডিকেল হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 12:15 AM

Updated : 05 Nov 2026, 12:15 AM

গাজীপুরে আহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় শ্রমিক শক্তির চার নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান বলেনে, তাদেরকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন-জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, যুগ্ম সদস্য সচিব শেখ রায়হান, সংগঠনের গাজীপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাহুল, এনসিপির জেলা কমিটির সদস্য সচিব আবুল কাশেম।

আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “আজকে সকালে গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি এবং সেখানে পোশাক শ্রমিকদের যে আন্দোলনরত শ্রমিক ভাই বোনেরা ছিলেন, তারা সবাই মিলে একটি গায়েবানা জানাজার আয়োজন করেছিলেন।”

তিনি অভিযোগ করেন, গাজীপুর চৌরাস্তায় পুলিশের গুলিতে নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজা কর্মসূচিতে পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা করেছে।

নাহিদের দাবি, সেখানে গুলি চালানো হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। এতে জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়কসহ প্রায় ১৭ জন শ্রমিক হয়েছেন।

আহত মাজহারুল ইসলাম ফকিরের ভাই শফিক এবং আশরাফুল ইসলাম রাহুলের স্ত্রী শাহানা বলেছেন, হামলার বিচার দাবি করেছেন।