২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন: বিএনপি নেতা গ্রেপ্তার

এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মামলা করেন।

হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন: বিএনপি নেতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 08:38 PM

Updated : 06 Jan 2024, 08:58 PM

হবিগঞ্জে চুনারুঘাট উপজেলায় লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ধলাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন এলাকার ওই বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার গভীর রাতে আগুন দেওয়া হয়। এতে বিদ্যালয়টির বেশ কিছু বেঞ্চ ও আসবাবপত্র পুড়ে যায় বলে পুলিশ জানায়।

এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক সারমিন জাহানের দায়ের করা মামলায় শনিবার ভোরে ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান।

৪৫ বছর বয়সী ফিরোজ চুনারুঘাট পৌর এলাকার ক্রসরোড এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক সদস্য।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চুনারুঘাট সদর উপজেলার ধলাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। ততক্ষণে বিদ্যালয়ের বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়। পুলিশ ও প্রশাসনের লোকজন রাতেই ঘটনাস্থলে যান।

“জনগণ যাতে ভোটকেন্দ্রে ভোট দিতে না যান, সে জন্য নাশকতা করে ভীতির সৃষ্টি করতে আগুন দেওয়া হয়েছে।”