২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠককে হত্যার নিন্দা

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ান পাড়ায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ইউপিডিএফের স্থানীয় সংগঠক অংথোই মারমা ওরফে আগুন নিহত হন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 07:38 PM

Updated : 01 Feb 2024, 08:17 PM

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট – ইউপিডিএফের সংগঠককে হত্যার নিন্দা জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার সংগঠনের জেলা সংগঠক অংগ্য মারমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার সকালে গুইমারা উপজেলার দেওয়ান পাড়ায় গুলিতে ইউপিডিএফের স্থানীয় সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) নিহত হন।

বিবৃতিতে অংগ্য মারমা বলেন, “সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে একের পর এক ইউপিডিএফ নেতা-কর্মীকে হত্যার কাজে লেলিয়ে দিচ্ছে। অংথোয়াই মারমাকে হত্যার ঘটনাটিও তারই অংশ।”

তিনি সবাইকে এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি অবিলম্বে অংথোয়াই মারমার হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন:

পুরনো খবর:

খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা
খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠককে হত্যার পর ট্রাকে আগুন