১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে আগুনে পুড়েছে ৮ দোকান

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

বরিশালে আগুনে পুড়েছে ৮ দোকান

নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজারে পুড়ে যাওয়া দোকান।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 02:27 PM

Updated : 22 Dec 2023, 02:27 PM

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুড়ে গেছে আটটি দোকান।

শুক্রবার ভোর রাতে উপজেলায় নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজারে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কাসেম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্টেশন অফিসার জানান, আনুমানিক ভোর পৌনে তিনটায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। চায়ের দোকানে শট সার্কিটের মাধ্যমে থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

“তবে রাত হওয়ায় প্রথমে কেউ টের পায়নি। তাই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন।”

আগুনে সেমি পাকা দুইটি মুদি দোকানসহ টিন কাঠের তৈরি খাবার হোটেল, কাপড়, ডেকোরেটর, সেনেটারি, মোবাইল সার্ভিসিং এবং চা-পানের দোকান পুড়ে গেছে। তদন্ত না করে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ বলা যাচ্ছে না।

তবে স্থানীয়রা দাবি করেছে ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কাসেম।