১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কক্সবাজারের কলাতলীতে আগুন পুড়ে ছাই ১৯ ভাড়া ঘর ও ৪ দোকান

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 11:32 AM

Updated : 10 Nov 2026, 11:32 AM

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিন মালিকের ১৯টি ভাড়া ঘর ও চারটি দোকান পুড়ে গেছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে সৈকতপাড়া সড়কের একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, “আগুনে তিনজন মালিকের ১৯টি ভাড়া ঘর ও চারটি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর নেই।”

বিস্তাইরত আসছে …