২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কিশোরগঞ্জে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2023, 04:13 PM

Updated : 21 Mar 2023, 04:13 PM

করিমগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।  

মঙ্গলবার কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ আফজল জানান।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২১ সালের ২০ আগস্ট রাতে পঞ্চম শ্রেণির ওই শিশু টয়লেটে গেলে তার মুখ চেপে পাশের একটি ঝোপে নিয়ে ধর্ষণ করা হয়। শিশুটির স্বজনরা এ সময় আসামিকে ধরে পুলিশে দেয়।  

পরদিন শিশুটির মা বাদী হয়ে করিমগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে এসআই আনিসুজ্জামান লিংকন ২০২২ সালের ১৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন।

আইনজীবী বলেন, আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম পলাশ।