২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রি-হুইলার হাইওয়েতে উঠলেই অবৈধ হবে: পুলিশ

“চার হাজারের অধিক পুলিশ সদস্য, ৮২০টি টহল দল, ৩০০টির অধিক চেকপোস্টের মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা হবে।”

থ্রি-হুইলার হাইওয়েতে উঠলেই অবৈধ হবে: পুলিশ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শনে এসে কথা বলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2025, 08:34 PM

Updated : 26 Aug 2026, 12:22 PM

ব্যাটারিচালিত ইজিবাইক ধরনের যানবাহন মহাসড়কে উঠলেই অবৈধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া।

তিনি বলেছেন, “হাইওয়েতে ব্যাটারিচালিত থ্রি-হুইলার উঠলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ফিডার রোডে থ্রি-হুইলার চলতে পারবে। হাইওয়েতে উঠলেই তা অবৈধ হয়ে যাবে।”

বুধবার দুপুরে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় অতিরিক্ত আইজি বলেন, “চার হাজারের অধিক পুলিশ সদস্য, ৮২০টি টহল দল, ৩০০টির অধিক চেকপোস্টের মাধ্যমে মোটরসাইকেল পেট্রোলিং, ড্রোন মনিটরিং ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা হবে।”

এ সময় তিনি খোলা ট্রাক ও বাসের ছাদে ভ্রমণ থেকে যাত্রীদের নিরুৎসাহিত করেছেন। 

পরে অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলেন।