২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের একমাস পর পুকুরে কিশোরের গলিত লাশ

পুকুরের কচুরিপনা পরিষ্কার করার সময় একটি বস্তায় লাশটি মেলে৷

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 07:36 PM

Updated : 07 Mar 2024, 07:36 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুকুর থেকে এক কিশোর ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ৷

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুয়ারীডাঙ্গা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান।

মৃত ১৭ বছর বয়সী আকাশ ফরিদপুর জেলার নগরকান্দা থানার শাহ আলমের ছেলে।

ওসি বলেন, “স্থানীয়রা দুয়ারীডাঙ্গা গ্রামের একটি পুকুরে কচুরিপনা পরিষ্কার করছিলেন।এ সময় একটি বস্তা বেরিয়ে আসে৷ সেখান থেকে পঁচা গন্ধ বের হলে তারা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে বস্তা থেকে একটি গলিত লাশ উদ্ধার করে।”

লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওই কিশোরকে হত্যা করা হয়েছে, না-কি স্বাভাবিক মৃত্যু হয়েছে জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “এখনই তা বলা যাচ্ছে না। প্রতিবেদন পেলে আসল কারণ জানা যাবে।”