১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনা রেলস্টেশনে ভাঙচুর: মামলায় আসামি বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী

মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খুলনা রেলওয়ে পুলিশের ওসি খবির আহমেদ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 02:21 PM

Updated : 23 Oct 2022, 02:23 PM

খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে শনিবার রাতে খুলনা জিআরপি থানায় মামলাটি দায়ের করেন।

খুলনা রেলওয়ে পুলিশের এসপি রবিউল হাসান জানান, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে শনিবার রাতে এ মামলা হয়।

পুরানো খবর:

খুলনা রেলস্টেশনে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

মামলার বাদি মানিক চন্দ্র সরকার জানান, শনিবার বিএনপির গণসমাবেশে আসা অনেক নেতাকর্মী রেলস্টেশনের ভেতরে ঘোরাঘুরি করছিলেন।

পুলিশ তাদেরকে বাইরে যাওয়ার আহ্বান জানালে তারা ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে তারা রেলস্টেশনের মেইন গেট, বুকিং কাউন্টার ও সার্ভার রুমের ১৬টি গ্লাস ভাঙচুর করে।

মামলাটি তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খুলনা রেলওয়ে পুলিশের ওসি খবির আহমেদ।