২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পকেটে মোবাইল ফোন, বিস্ফোরণে দগ্ধ তরুণ

প্যান্টের পকেটে থাকা একটি ফিচার ফোন হঠাৎ বিস্ফোরিত হয়।

পকেটে মোবাইল ফোন, বিস্ফোরণে দগ্ধ তরুণ

স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেয় ওই তরুণ

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 08:44 PM

Updated : 21 Dec 2022, 08:44 PM

ঝালকাঠিতে প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে এক তরুণ দগ্ধ হয়েছে।

বুধবার বিকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বীরসেনা গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউপির চেয়ারম্যান মো. মজিবুল হক আকন্দ জানান। 

দগ্ধ মো. ইমন (১৪) ওই গ্রামের মো. নুরুল ইসলাম চাপরাশির ছেলে।

Image

পকেটে থাকা ফিচার ফোনটি হঠাৎ বিস্ফোরিত হয়।

এলাকাবাসী জানায়, ইমন নিজেদের বাড়িতেই ছিল। তার প্যান্টের পকেটে থাকা ওয়ালটনের একটি ফিচার ফোন হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তার প্যান্ট পুড়ে শরীর দগ্ধ হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেয়।

ইউপি চেয়ারম্যান মজিবুল হক বলেন, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ওই তরুণ মোটামুটি সুস্থ আছে।