২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৩ বছরের শান্ত মাদ্রাসার মক্তব বিভাগের আবাসিক শিক্ষার্থী।

গাজীপুরে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার এই মাদ্রাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2022, 01:31 PM

Updated : 30 Dec 2022, 01:31 PM

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার এক মাদ্রাসা ও এতিমখানা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌর এলাকার মুনশুরপুর মদিনাতুল মনোয়ারা মাদ্রাসা ও এতিমখানার এক কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হক।

নিহত আবু সুফিয়ান শান্ত খলাপাড়া এলাকার হান্নান মিয়ার ছেলে। ১৩ বছরের শান্ত মাদ্রাসার মক্তব বিভাগের আবাসিক শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে এসআই মাজহারুল হক বলেন, বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীরা এশার নামাজে যেতে তাদের কক্ষ থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়। কিন্তু নামাজ শেষে ফিরে এসে তারা কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়।

“পরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে শিক্ষার্থীরা কক্ষের ভেতর শান্তর ঝুলন্ত দেহ দেখতে পায়। ঘরে চালের লোহার এঙ্গেলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে ছিল শান্ত।”

খবর পেয়ে রাত ১১টার দিকে শান্তর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান এসআই মাজহারুল।

এ বিষয়ে মদিনাতুল মনোয়ারা মাদ্রাসা ও এতিমখানার সুপার মাওলানা আবু হানিফের‌ মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।