২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সকালে আনুমানিক ৩৫ বছরের ওই ব্যক্তির মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 12:27 PM

Updated : 26 Oct 2023, 12:27 PM

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিকে বাগাতিপাড়া মালঞ্চি রেল স্টেশনের ঠেঙ্গামারা রেল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানিয়েছেন।

সকালে আনুমানিক ৩৫ বছরের ওই ব্যক্তির মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

মোক্তার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস অথবা চিলাহাটি এক্সপ্রেস যেকোনো একটি ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। কিন্তু কোনটিতে এখনো নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।

নিহতের পরিচয় সনাক্তে রেলওয়ে পুলিশ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।