১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ভারতে পাচারের সময়’ কুমিল্লায় আরও ৮৫০ কেজি ইলিশ জব্দ

এ নিয়ে গত পাঁচদিনে তৃতীয়বারের মত ইলিশ জব্দের ঘটনা ঘটেছে কুমিল্লায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2024, 01:06 AM

Updated : 26 Aug 2026, 10:28 AM

অবৈধভাবে ভারতে পাচারের সময় ফের কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

রোববার বিকাল ৫টার দিকে আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকা থেকে ইলিশগুলো জব্দ করা হয় বলে রাত ৯টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. ইফতেখার হোসেন জানান।

এ নিয়ে গত পাঁচদিনে তৃতীয়বারের মত ইলিশ জব্দের ঘটনা ঘটেছে কুমিল্লায়। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মনোরা এলাকা থেকে ৪৪০ কেজি ইলিশ জব্দ করে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন শশীদল বিওপির একটি টহল দল। 

কুমিল্লার সীমান্ত দিয়ে 'পাচারের সময়আরও ৪৪০ কেজি ইলিশ আটক

'ভারতে পাচারের সময়কুমিল্লার সীমান্তে ৬২০ কেজি ইলিশ জব্দ

এর আগের দিন বুধবার দুপুর দেড়টার দিকে বুড়িচং উপজেলার উত্তর আনন্দপুর সীমান্ত এলাকা থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িচং উপজেলার খাড়েরা বিওপির সদস্যরা। তবে ইলিশ পাচারের চেষ্টার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি বাহিনীটি। 

১০ বিজিবির অধিনায়ক মো. ইফতেখার হোসেন বলেন, রোববার বিকালে ৩৫টি বাক্সে করে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এসব ইলিশ। বিজিবির অভিযানের খবর পেয়ে পাচারকারীরা ইলিশ ফেলে রেখে পালিয়ে যান। 

জব্দ ইলিশের বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা জানিয়ে বিজিবির এ কর্মকর্তা বলেন, “ইলিশ নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।”