১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

এতে আরও অন্তত ৫-৬ জন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 03:23 PM

Updated : 13 Jun 2023, 03:48 PM

সিলেটের ওসমানীনগর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন।

তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “সোমবার সকালে সিলেটগামী একটি ট্রাক সোয়ারগাঁও এলাকার রাস্তায় কিছু সময়ের জন্য থামে। এ সময় একই দিকে যাওয়া অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এতে আরও অন্তত ৫-৬ জন আহত হন।”

তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত বুধবার ভোরে ঘটনাস্থলের পাশে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় মালবাহী ট্রাক ও নির্মাণ-শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ শ্রমিক নিহত হন।