১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন

আগুনের পেছনে নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 04:07 PM

Updated : 19 Nov 2026, 04:07 PM

সিলেট নগরীতে দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে একটি বাসের কিছু অংশ পুড়ে যায়। বাকি তিনটি বাস পুরোপুরি পুড়ে গেছে।

কারা বা কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি বলে জানান আফজাল হোসেন।

তিনি বলেন, বাসগুলোতে আগুন দেওয়ার পেছনে নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।