০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 03:15 PM

Updated : 08 Oct 2026, 03:24 PM

রাজধানীর মহাখালী টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি এসি বাস আগুনে পুড়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে মহাখালী বাস টার্মিনালের পাশে ‘প্রাইম’ পরিবহনের ওই বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ১৪ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

 “বাসটি শেরপুর থকে মহাখালী  টার্মিনালে পৌঁছানোর পর এসি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য কারণ বাসের বৈদ্যুতিক গোলযোগ।”

 এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা।