১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেনাপোল এক্সপ্রেস চালু ছয় দিন পর, ১৪১ যাত্রী নিয়ে ঢাকার পথে

৫ জানুয়ারি রাতে রাজধানীর গোপীবাগে অগ্নিকাণ্ডের পর ট্রেনটি সাময়িক বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 06:26 PM

Updated : 11 Jan 2024, 06:26 PM

ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার ছয় দিন বন্ধ থাকার পর চালু হলো ‘বেনাপোল এক্সপ্রেস’। ৫ জানুয়ারি রাতে রাজধানীর গোপীবাগে অগ্নিকাণ্ডের পর ট্রেনটি সাময়িক বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুর ১টায় যশোরের বেনাপোল থেকে ১৪১ যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান।

তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও বেনাপোল স্টেশন থেকে ট্রেনটি চালু করা হয়। রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ট্রেনটি ছেড়ে আসবে।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে এ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনটি। ওই রাতে ঢাকা থেকে বেনাপোলে আসার শিডিউল বাতিল করা হয়। তারপর থেকে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার থেকে ট্রেনটি চালু করা হল।

গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে চলন্ত অবস্থায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১০ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

 এ ঘটনায় পরদিন ট্রেনটির পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় অন্তত আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনায় সরাসরি কে বা কারা জড়িত, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে।

সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে আগুনে সরাসরি জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন:

পুরানো খবর:

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

পুরানো খবর:

‘বাচ্চা-বউ পুইড়া গেছে, বের হয়ে কী করব’

পুরানো খবর:

ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন, নিহত ৪

পুরানো খবর:

বেনাপোল এক্সপ্রেসে আগুন ‘স্পষ্ট নাশকতা’: ডিএমপি

পুরানো খবর:

রাজশাহীর পর সোনাগাজীতে ভোট কেন্দ্রে আগুন, স্কুলের অফিস সহকারী আটক

পুরানো খবর:

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ধোঁয়া, আগুন আতঙ্ক