খুলনায় মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
খুলনার ডুমুরিয়া উপজেলায় দুই শিশুসন্তানসহ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রাম থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয় বলে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা জানান।
তিনি বলেন, সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮) ও তাদের ছয় বছর বয়সি মেয়ে ফাতেমা এবং সাত মাস বয়সি ছেলে ওমর।
ওসি সুকান্ত আরও বলেন, “ঘটনার বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।”
তবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ডলি বেগম।
