২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় লাইন মেরামতের সাড়ে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

দুর্ঘটনা এড়াতে আপাতত ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় লাইন মেরামতের সাড়ে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় বেঁকে যাওয়া রেললাইন শীতল করতে কচুরিপানা দিচ্ছেন রেলকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 11:10 PM

Updated : 30 Apr 2023, 01:17 AM

ব্রাহ্মণবাড়িয়া সদরে অতিরিক্ত গরমে বেঁকে যাওয়ায় রেললাইন মেরামত শেষে সাড়ে ৮ ঘণ্টা পর আপলাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৭টায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, সকাল ১১টার দিকে উপজেলার শহরতলীর দাড়িয়াপুর এলাকায় রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা জানতে পারে রেল কর্তৃপক্ষ। পরে অন্যস্থানে লাইনে চেকিং করার সময় হরণ এলাকায়ও অতিরিক্ত গরমে লাইন বেঁকে যাওয়ার বিষয়টি নজরে আসে রেলওয়ে কর্মীদের।

“এ ঘটনায় আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা লাইন মেরামতের কাজ শুরু করেন।”

রফিকুল ইসলাম আরও বলেন, “রেললাইন মেরামত শেষ করে সন্ধ্যা থেকেই পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হচ্ছিল। পরে রাত সাড়ে ৭টা থেকে যাত্রীবাহী ট্রেন আপলাইন দিয়ে চলাচল শুরু করে।

“তবে দুর্ঘটনা এড়াতে আপাতত ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

আরও পড়ুন:

আবার বেঁকে গেল ব্রাহ্মণবাড়িয়ার সেই রেল লাইন