২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও কভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১০ জন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 08:39 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের গাছতলা এলাকায় তারা হতাহত হন বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান।

নিহতদের মধ্যে একজনের পরিচয় বলতে পেরেছে পুলিশ। আসাদুল ইসলাম (৪৫) নামে এই ব্যক্তির বাড়ি পটুয়াখালী জেলায় বলে জানালেও পুলিশ আর কিছু বলতে পারেনি।

ওসি সুখেন্দু বলেন, সিলেটগামী মডার্ন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজন মারা যান।

একই সময় দুর্ঘটনাস্থল অতিক্রম করছিল একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশা। এ দুটি গাড়িরও মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন বলে জানান ওসি সুখেন্দু বসু।