২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 08:29 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

শনিবার সকালে মোশারফ মিয়া (৪) নামে শিশুটি মারা যায় বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ জানান।

মোশারফ সদর উপজেলার আষেড়া ফান্দ্রাইল গ্রামের শাহীন মিয়ার ছেলে।

পরিদর্শক দৌস পরিবারের বরাত দিয়ে জানান, মোশারফ বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। পরে বাড়ির পাশের পুকুর থেকে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।