২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মোটরসাইকেলের উপর পিকআপ,  নিহত ৩

পাবনার সাঁথিয়ায় সড়কে উল্টে যাওয়া একটি মোটরসাইকেলে পিকআপ উঠে গিয়ে এক পরিবারের তিন জনের প্রাণহানি হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 10:32 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার ছোট পাথাইল হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাঁথিয়ার ওসি তদন্ত কমল কুমার দেবনাথ জানান।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল ( ৩০), রবিচানের ছেলে সুরুজ্জামান (৩৯) এবং এ দুজনের চাচা মতিন (৬০)।

নিহতরা আপন চাচা ভাতজা বলে স্থানীয়রা জানান।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, এই তিনজন একটি মোটরসাইকেলে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন।

“ছোট পাথাইল হাটে একটি অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটির উপর উঠে গেলে মতিন ঘটনাস্থলেই মারা যান।”

পরে স্থানীয়রা জুয়েল ও সুরুজ্জামানকে এনায়েতপুর হাসপাতালে নিয়ে যান; সেখানে তারা মারা যান বলে ওসি জানান।

পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে; এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বল পুলিশ জানিয়েছে।