মোংলায় চিংড়ি ঘেরে উঠছে গ্যাস, নমুনা সংগ্রহ বাপেক্সের
মোংলায় একটি চিংড়ি ঘেরে বের হওয়া গ্যাসের নমুনা সংগ্রহ করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি-বাপেক্সের বিশেষজ্ঞরা।
বুধবার দুপুরে তারা মিঠাখালী পূর্বপাড়ার ওই গ্যাস উদগিরণস্থল পরিদর্শন করেন এবং নমুনা সংগ্রহ করেন।
তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাট জেলা আহবায়ক মো. নুর আলম শেখ জানান, মোংলার মিঠাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার দেলোয়ার শেখের (৩৫) চিংড়ি ঘের থেকে গত ছয় বছর ধরে এই গ্যাসের উদগিরণ হচ্ছে।
দেলোয়ার শেখ জানান, তার পৌনে তিন বিঘার চিংড়ি ঘের থেকে উদগিরণ হওয়া এই গ্যাস পাইপ লাইন টেনে গত দুই সপ্তাহ ধরে তার বাড়িতে রান্নাবান্না করছেন।
“তারপরও দুই ধরনের পরীক্ষায় একটিতে যদি হায়ার হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া যায় তাহলে সেটি হবে ভূগর্ভস্থ দাহ্য মূল্যবান বাণিজ্যিক গ্যাস। আর হায়ার হাইড্রোকার্বন না থাকলে হবে ভূ-উপরিভাগের মিথেন (মাটির নিচের লতাপাতা-গুল্ম পচা গ্যাস), যা কিছুদিন ধরে উঠতে উঠতে এক সময়ে শেষ হয়ে যাবে।”
ভূগর্ভস্থ দাহ্য মূল্যবান বাণিজ্যিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ওহিদুল ইসলাম বলেন, তিনি বাড়ির মালিক দেলোয়ার শেখকে এভাবে লাইন টেনে চুলায় গ্যাসের ব্যবহার না করার পরামর্শ দেন; কারণ এতে বাড়িসহ আশপাশে আকস্মিক অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, জেলা ও উপজেলা প্রশাসন এবং বাপেক্সের প্রাথমিক প্রতিনিধিদল এ গ্যাসের উদগিরণস্থল পরিদর্শন করেছেন।
