২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত ৭

ঈদের দিনে নওগাঁর নিয়ামতপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2022, 01:19 AM

Updated : 02 Aug 2022, 01:26 PM

মঙ্গলবার সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রূপনারায়নপুর মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন বলে পুলিশ জানায়।

আহতরা হলেন তেঘরিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে সাইফুল্লাহ খালিদ(৪৫) ও তার বড় ভাই বুলবুলের মেয়ে কাবেরী খাতুন (১৮), আল হেলালের মেয়ে তহুরা খাতুন (২০), সিনোড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজীব হোসেন (২০) এবং তহিদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (১৮)।

আহত তহুরা ছাড়া বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত প্রামাণিক জানান, দুটি সড়ক দুর্ঘটনায় মোট সাতজন আহত হন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহতরা হাত, পা ও মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন বলে জানান এই চিকিৎসক।

অন্য ‍দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর মোড় সংলগ্ন এলাকায়।

মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আকাশ হোসেন (২৮) ভ্যানচালক রুবেল হোসেন (২৩) আহত হন। গুরুতর জখমদের মধ্যে তারাও রয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, “বাইক দ্রুত গতিতে চালানোর কারণে এমনটা ঘটেছে। আহত ছয়জনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।