২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2022, 08:38 PM

Updated : 02 Aug 2022, 01:15 PM

কুকুটিয়া ইউনিয়নের রানা গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল জানান।

নিহত মো. আব্দুল্লাহ ওই গ্রামের আল-আমিনের ছেলে।

ইউপি সদস্য বলেন, পরিবারের অগোচরে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।