২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী-সন্তানকে `বেঁধে‘ গৃহবধূকে `ধর্ষণ‘: আরেকজন গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বামী ও সন্তানকে `বেঁধে‘ গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আরেক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 07:10 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বৃহস্পতিবার বিকালে জেলার কচুয়া উপজেলার বাগমারা খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে খুলনা রাব-৬ এর কোম্পানি কমান্ডার আল আসাদ মাহফুজুল ইসলাম জানান।

গ্রেপ্তার রিয়াজ সিকদার (৩৮) মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্শিবাওয়া গ্রামের আব্দুল মজিদ সিকদারের ছেলে।

বাগেরহাটে স্বামী-সন্তানকে ‘আটকে’ গৃহবধূকে ‘দলবেঁধে ধর্ষণ’

বাগেরহাটে স্বামী-সন্তানকে ‘আটকে’ গৃহবধূকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১  

এর আগে সকালে পুলিশ রাব্বি নামে আরেকজনকে গ্রেপ্তার করে। এই নিয়ে গৃহবধূ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হলো।

মঙ্গলবার গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর জিলবুনিয়া গ্রামে সিঁদ কেটে ঘরে ঢুকে একদল লোক স্বামী-সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করেন তার স্বামী।

বুধবার ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে ধর্ষণ ও ডাকাতির মামলা করেছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

খুলনা রাব-৬ এর কোম্পানি কমান্ডার আল আসাদ মাহফুজুল ইসলাম বলেন, মোরেলগঞ্জের উত্তর জিলবুনিয়া গ্রামের গৃহবধূ ধর্ষণের ঘটনার পর র‌্যাব জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

“ধর্ষণের ঘটনার প্রধান পরিকল্পনাকারী রিয়াজকে শনাক্ত করতে সক্ষম হয়। রিয়াজ ঘটনার পর আত্নগোপনে চলে যান। বৃহস্পতিবার এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বাগেরহাটের কচুয়ার বাগমারা খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।“

তার সঙ্গে আর কয়জন জড়িত তা জানতে রিয়াজকে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়ে মাহফুজুল বলেন, “রিয়াজ এই ঘটনার হোতা।“