২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নৌকা ডুবে নিখোঁজ পাথর শ্রমিকের লাশ উদ্ধার

সিলেটের ধলাই নদীতে নৌকা ডুবে এক পাথর শ্রমিক নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2022, 01:45 PM

Updated : 28 Apr 2022, 11:23 PM

জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকালে রফিক মিয়া (৩৫) নামে এই শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার এসআই শাহাব উদ্দিন।

রফিক উপজেলার কালাইরাগ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। 

এসআই শাহাব বলেন, রফিক গত ১ জানুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে কালাইরাগ এলাকায় নৌকায় করে ধলাই নদী পার হচ্ছিলেন। পথে নৌকা ডুবে নিখোঁজ হন রফিক। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।