২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন

সিরাজগঞ্জে শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 03:53 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন মঙ্গলবার দুপুরে  এ রায় ঘোষণা করেন।

তাছাড়া আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশও দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত মো. আবুবকর (৩৪) কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। 

রায় ঘোষণার সময় আদালতে ছিলেন আসামি।

বকরের শ্বশুর সোলায়ান হোসেনের বাড়ি একই গ্রামে।

আদালতের অতিরিক্ত পিপি ওয়াজ করনী লকেট মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ২০ মার্চ সন্ধ্যায় শ্বশুরের সঙ্গে বাড়ি থেকে বের হন আবুবকর। পরে বাড়ির পাশের ধানক্ষেত থেকে সোলায়মানের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ সুরতহাল প্রতিবেদনের জানায়।

ঘটনার পর নিহতের ভাই সাহার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে আবুবকরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

অতিরিক্ত পিপি বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আবুবকরকে দোষী সাব্যস্ত করে এ সাজা দিয়েছে।