২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণার বয়রেলা সেতু বন্ধ থাকবে ৪ দিন

নেত্রকোণার বয়রেলা বেইলি সেতু মেরামতের জন্য চার দিন বন্ধ থাকবে বলে সড়ক বিভাগ জানিয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 11:52 AM

Updated : 02 Aug 2022, 06:35 PM

জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম জানান, বয়রেলা নদীর ওপর নির্মিত সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকি এড়াতে এই উদ্যোগ নিয়েছেন তারা।

মঙ্গলবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতুতে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, সেতুটি মেরামত না করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে প্রাণহানির শংকা রয়েছে। এ কারণে জরুরি ভিত্তিতে কাজে হাত দেওয়া হয়েছে।

তিনি সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান।

মদন উপজেলার সুবোধ সরকার, খালিয়াজুরী উপজেলার এমদাদুল হকসহ অনেকে জানিয়েছেন, নদী পারের বিকল্প ব্যবস্থা না থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হবে।