২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষার ‘এইচ’ ও ‘জি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 05:21 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয় বলে উপ-নিবন্ধক ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান জানিয়েছেন।

আবু হাসান জানান, আইআইটির অধীন ‘এইচ’ ও  আইবিএ জেইউ-এর অধীন ‘জি’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

‘এইচ’ ইউনিটের আসন ৫৬টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৮টি এবং মেয়েদের জন্যও ২৮টি। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল  ২৩ হাজার ৩১৬।

‘জি’ ইউনিটে আসন ৫০টি। এর মধ্যে ছাত্র ও ছাত্রীর জন্য ২৫টি করে। এই ইউনিটে আবেদনকারী ছিল ৮ হাজার ৮৯৬ জন। 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (juniv-admission.org) বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।