দিনাজপুরে প্রতিবেশীর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রতিবেশীর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পার্বতীপুর থানার ওসি ইমাম জাফর জানান, এ ঘটনায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান বাবুল (৪৫) উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ বাজারপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
কিশোরীর মা বলেন, তার ১৩ বছর বয়সী মেয়েকে শনিবার সকালে বাবুল বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বাবুলের স্ত্রী এ সময় বাড়ি না থাকায় বাবুল ওই কিশোরীকে তরকারি রান্না করে দেওয়ার জন্য ডেকে নেন বলে মায়ের অভিযোগ।
রোববার দুপুরে মামলার পর পুলিশ রাতে অভিযান চালিয়ে বাবুলকে গ্রেপ্তার করে। আর কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
