২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: রাজশাহী মেডিকেলে ৭ মৃত্যু, নতুন রোগী ৪২

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড আক্রান্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2021, 09:50 AM

Updated : 07 Apr 2022, 11:28 PM

এছাড়া কোভিডের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে এদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

সকালে হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়, মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও পাবনার দুইজন। এদের মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী।

মারা যাওয়া ১১ জনের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুইজন এবং শূন্য থেকে ১০ বছর বয়সের মধ্যে এক শিশুর মৃত্যু হয়।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৪২ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন।

সোমবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৯৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।

কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ২১১ জনের কোভিড পজিটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১১৪ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোভিডপরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৭৪ জন।

পরিচালক জানান, রোববার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ২৫ শতাংশ, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৮ শতাংশ কম।

আগের দিন শনিবার শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৬৩ শতাংশ।