রাজশাহীতে ভ্রাম্যমাণ করোনাভাইরাস পরীক্ষা
রাজশাহী নগরে ভ্রাম্যমাণ করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে নগরীর পাঁচটি পয়েন্টে ক্যাম্প বসিয়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা করা হয় বলে রাজশাহীর সিভিল সার্জন কাউয়ুম তালুকদার জানান।
তিনি বলেন, “আমরা এক হাজার ২০০ জনের টেস্ট করব। এর মধ্যে সাধারণ মানুষের মাঝে সংক্রমণ কতটা ছড়িয়ে গেছে তার ধারণা নিয়ে রাজশাহীর বিধিনিষেধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
