২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মাদ্রাসা ছাত্র বহিষ্কার

হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ ছাত্রকে বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2021, 11:49 AM

Updated : 02 Aug 2022, 05:42 PM

মাদরাসার শিক্ষাসচিব শামছুল হক স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়েছে, “মাদ্রাসার রীতিনীতি ও আইন-কানুন অমান্য করে হুজুরদের বাধা উপেক্ষা করে গত ২৬ মার্চ সরকারি স্থাপনায় আক্রমণ করার সংবাদ পাওয়ার ভিত্তিতে তাদের বহিষ্কার করা হল।”

সোমবার রাতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক ও মাদ্রাসার ছাত্ররা। এসব ঘটনায় ৫৬টি মামলা হয়েছে। সোমবার পর্যন্ত ৩৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বহিষ্কৃত ছাত্ররা হলেন- আশেকে এলাহী, আবু হানিফ, মিছবাহ উদ্দিন, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মুবারক উল্লাহ, বুরহানুদ্দীন, আব্দুল্লাহ আফজাল, জুবায়ের, হিজবুল্লাহ রহমানী, শিব্বির আহমেদ, জুবায়ের, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, সোলাইমান, রাকিব বিল্লাহ, তারিক জামিল ও হাবিবুল্লাহ।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের তাণ্ডব, রেল স্টেশনে অগ্নিসংযোগ  

ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট, চট্টগ্রামের ট্রেন চালু ৮ ঘণ্টা পর  

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি স্থগিত  

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: ১৪ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি স্থগিত  

সুবর্ণজয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: সাড়ে ৬ হাজার আসামি  

হেফাজতের হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় ফের তাণ্ডব  

হেফাজতের হরতালে ট্রেনে ঢিল: ঢাকা-চট্টগ্রাম রেল বন্ধ