২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের জেল

খুলনায় অস্ত্র আইনের মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2021, 03:33 PM

Updated : 02 Aug 2022, 05:32 PM

রোববার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রফিক জোয়ার্দার (৪৮) ডুমুরিয়া উপজেলার চহেড়া গ্রামের আনসার জোয়ার্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমন্ত কুমার সরকার বলেন, “২০০৭ সালের ১৬ অক্টোবর রাত ৪টায় ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রামের প্রাইমারি স্কুলের সামনে থেকে পুলিশ অভিযান চালিয়ে রফিককে দেশীয় তৈরি একটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেন। তিনি পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা। তার নামে ডুমুরিয়া থানায় ২১টি ও যশোর থানায় দুটি মামলা রয়েছে।”

এ ঘটনায় ডুমুরিয়া থানার এসআই গোলাম কিবরিয়া বাদী হয়ে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।তদন্ত শেষে পুলিশ ২৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।