২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ভটভটির চাকায় মাফলার পেঁচিয়ে চালক নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভটভটির চাকায় মাফলার পেঁচিয়ে এর চালক নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2021, 07:10 PM

Updated : 02 Aug 2022, 05:23 PM

নিহত মজনু মিয়া (৩২) রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর গ্রামের মো. রঞ্জু মিয়ার ছেলে।

সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাট এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান বলে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান।

তিনি বলেন, মজনু ভটভটিতে রড-সিমেন্ট বোঝাই করে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা থেকে ডোমেরহাট আসেন। মাল নামিয়ে দিয়ে ফেরার পথে নিজের ভটভটির চাকায় গলার মাফলার পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যান।