খুলনায় স্কুলছাত্রী হত্যা মামলায় যাবজ্জীবন
খুলনায় স্কুলছাত্রী হত্যা মামলায় এক তরুণকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
সোমবার আসামির উপস্থিততে জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় দেন বলে জানিয়েছেন মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।
দণ্ডপ্রাপ্ত মো. রনি হাওলাদার খুলনার রূপসা উপজেলার গোয়াল বাধান এলাকার রবিউল হাওলাদারের ছেলে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা পিপি এনামুল হক জানান, ২০১৬ সালের ১১ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে সারোয়ার কর্মস্থল থেকে ফিরে বাড়ির উঠানে শিমলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।
তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিমলাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরদিন শিমলার বাবা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর পুলিশ পরিদর্শক গোলাম রসুল ২০১৭ সালের ৩০ অগাস্ট দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রভুক্ত অপর আসামি (১৫) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে তার বিচারিক কার্যক্রম চলছে।
এ মামলার ২৩ জনের সাক্ষ্য নিয়ে এ রায় দেয় জানিয়ে এনামুল হক বলেন, আসামিরা আদালতে স্বীকার করেছে, ‘প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে শিমলাকে হাসুয়া ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত দুই আসামি।’
