২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান চাপায় স্বাস্থ্য সহকারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পিকআপ ভ্যান চাপায় এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2020, 08:54 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের মাতুরবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিনারা বেগম (৩৫) উপজেলার কানাইনগর গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

বাঞ্ছারামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, বিকালে কাজ শেষে মাতুরবাড়ি মোড় থেকে কানাইনগর গ্রামে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হয়ে গাড়িতে উঠছিলেন মিনারা।

“এই সময় একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

পরিদর্শক রাজু আরও জানান, পিকআপ ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।