২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের পদ্মায় জেলে নৌকাডুবি

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে একটি জেলে নৌকা ডুবে তলিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2020, 02:51 PM

Updated : 18 Aug 2022, 03:57 PM

শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে লৌহজং উপজেলার কলিকালচরের কাছে পদ্মায় ইঞ্জিন চালিত জেলে নৌকাটি ডুবে গেলে ছয় আরোহীর মধ্যে দুই শিশু প্রথমে নিখোঁজ হয়।

এ ছয় জেলেরই বাড়ি লৌহজং উপজেলার গাঁওদিয়ার ঢালী গ্রামে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, জেলে নৌকাটিতে ছয়জন ছিল। বড় চারজন তীরে উঠতে পারলেও দুই শিশু নিখোঁজ হয়। পরে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে।

“তবে ইঞ্জিন চালিত জেলে নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি।”

বড়দের সাথের জেলে পরিবারের এই দুই শিশুও অন্য দিনের মতো পদ্মায় মাছ ধরতে যায়। উত্তাল পদ্মায় মাছ ধরার এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।