২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারীকে ধর্ষণের অভিযোগে একজন আটক

গাজীপুরের জিরানী এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2020, 08:44 PM

Updated : 08 Apr 2022, 01:29 AM

কাশিমপুর থানার এসআই একে মানিক জানান, বৃহস্পতিবার দুপুরে পিন্টু মিয়া (৩২) নামে এই ব্যক্তিকে তারা আটক করেন।

এসআই অভিযোগের বরাতে বলেন, ওই নারী ও পিন্টু কালিয়াকৈর এলাকার বাসিন্দা। পিন্টু ভাড়ায় কার চালান। আর ওই নারী বিউটিশিয়ান।

“বুধবার সন্ধ্যায় পিন্টুর গাড়িতে করে যাওয়ার সময় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনা ঘটে কাশিমপুর থানার জিরানী এলাকায়। ঘটনা ফাঁস করলে খুন জখমের হুমকি দেন পিন্টু।”

কাশিমপুর থানার ওসি মাহবুব-এ-খোদা জানান, ওই নারী কাশিমপুর থানায় পিন্টুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। স্বজনদের সঙ্গে পরামর্শ করতে গিয়ে মামলা দায়েরে বিলম্ব হচ্ছে বলে ওই নারী জানিয়েছেন। শুক্রবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।