২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে মাদারীপুরে নার্সের মৃত্যু

মাদারীপুর সদর হাসপাতালের একজন সহকারী নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 09:56 AM

Updated : 18 Aug 2022, 03:11 PM

এছাড়া কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে শহরের পানিছত্র এলাকায় মারা গেছেন আরেক বৃদ্ধ।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অখিল সরকার জানান, তার হাসপাতালের সহকারী নার্স মো. শহিদুল ইসলাম (৫০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান।

“গত ৩ জুন তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর তাকে ফরিদপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ ভোরে তার মৃত্যু হয়।”

ডা. অখিল জানান, শহরের পানিছত্র এলাকায় আবদুল লতিফ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ শনিবার রাতে মারা যান।

“তার করোনাভাইরাসের উপসর্গ ছিল। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”