২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: শেরপুরে চিকিৎসকসহ ৯জন সুস্থ

শেরপুর সদর হাসপাতালের এক চিকিৎসকসহ আরও নয়জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 07:18 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

বৃহস্পতিবার দুপুরে ওই চিকিৎসককে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে এবং বাকিদের হোম আইসেলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয় বলে জেলা সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান।

বাকিরা হলেন- একই হাসপাতালের প্যাথলজিস্ট, অ্যাম্বুলেন্স চালক (৫৬), সিভিল সার্জন অফিসের দুই অফিস সহায়ক, প্রোগ্রাম অফিসার (২২), স্যানেটারি ইন্সপেক্টার (৪৫), শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ইপিআই টেকনোলজিস্ট ও শেরপুর সদস উপজেলার এক ব্যক্তি (৩০)।

সিভিল সার্জন বলেন, জেলার মোট ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এর মধ্যে ওই নয়জনসহ মোট ২৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি সাতজনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহে পাঠানো হয়েছে। আর চারজন শেরপুরে আইসোলেশনে রয়েছেন।