২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আরও এক সাংবাদিক আক্রান্ত

গাজীপুরে আরও এক সাংবাদিকের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 02:16 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, রোববার এসএ টিভির গাজীপুরের এই প্রতিনিধির কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় পজিটিভ এসেছে।

এর আগে গাজীপুরের ৭১ টিভির প্রতিনিধিরও কোভিড-১৯ শনাক্ত হয়।

সিভিল সার্জন বলেন, দুই সাংবাদিকসহ গাজীপুরে মোট ৩২৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। রোববার মোট ৮৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় তাদের মধ্যে এসএ টিভির প্রতিনিধিসহ তিনজনের পজেটিভ পাওয়া গেছে।

সিভিল সার্জন বলেন, এ জেলায় মোট আক্রান্ত ৩২৮ জনের মধ্যে ১১৪ জন গাজীপুর সদর উপজেলার। এছাড়া কালিগঞ্জ উপজেলায় ৯০ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩২ জন ও শ্রীপুর উপজেলায় রয়েছেন ২২ জন।

পুরনো খবর:

কোভিড-১৯: মৃত্যু ছাড়ালো দেড়শ, আক্রান্ত বেড়ে ৫৯১৩