২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম আক্রান্ত

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির জিএমসহ আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জিএম ছাড়াও সমিতির এক কর্মী ও ওই কর্মীর মা-ও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 03:30 PM

Updated : 08 Apr 2022, 12:40 AM

এর আগে শনিবার সমিতির ৫০ বছর বয়সী এক লাইনম্যান করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মারা গেছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহাম্মেদ জানান, সদর উপজেলার সিপাহিপাড়ায় সমিতির কম্পাউন্ডে থাকেন এই আক্রান্তরা। তাদের বয়স ৪০ থেকে ৬৫ বছর।

আক্রান্তরা সবাই একই কম্পাউন্ডে থাকায় জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাস্থ্য কর্মকর্তাসহ সেখানে যাচ্ছেন বলে জানান তিনি।

জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুৎ একটি জরুরি সেবা। জিএমসহ চারজন আক্রান্ত হওয়ায় তাদের সুরক্ষার পাশাপাশি কিভাবে তাদের কর্মকাণ্ড সচল রাখা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে।

জিএম এখনও দায়িত্ব পালন করছেন। তিনি দায়িত্ব পালন করতে না পারলে কে তার জায়গায় কাজ করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সদর জোনের ডিজিএিম মো. শফিউল আলম বলেন, “জিএম এখনও দায়িত্ব পালন করছেন। বিষয়টি ঢাকায় সদর দপ্তর জেনেছে। জরুরি পরিষেবা চালু রাখা এবং কর্মীদের সুরক্ষার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চলছে।”

এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় ৫৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

পুরনো খবর:

মুন্সীগঞ্জে আক্রান্ত আরও ৬ জন, জেলায় মোট ৪৩
নারায়ণগঞ্জ থেকে এসেছেন বলে পরীক্ষা, কোভিড-১৯ শনাক্ত