২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ‘হামলায় বাধা দিতে গিয়ে’ এক ব্যক্তি নিহত

ফরিদপুরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ‘হামলা হলে বাধা দিতে গিয়ে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 02:29 PM

Updated : 05 Mar 2024, 12:48 PM

জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামে মঙ্গলবার রাতে মনসুর মোল্লা (৬৫) নামে এই ব্যক্তি মারা যান বলে বোয়ালমারী থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই গ্রামের  ফজল খাঁর ছেলে ও ছলেমান মোল্লার ছেলের  মধ্যে ক্রিকেট খেলা নিয়ে মঙ্গলবার বিকালে দ্বন্দ্ব হয়।  এ সময় দুইজনের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে।

“রাতে ছলেসমান মোল্লার ওপর হামলা হয়। এতে প্রতিবেশী মনসুর মোল্লা বাধা দিতে গিয়ে মাথায় আঘাত পান। তাকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হলেও রাত ১টার দিকে তিনি মারা যান।”