২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 02:25 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. শাহ জামান জানান, উপজেলার ঋষিপাড়া এলাকা থেকে শুক্রবার রাতে তারা তার লাশ উদ্ধার করেন।

নিহত ব্যক্তির পরনে কালো রঙের হাফহাতা গেঞ্জি ও কালো জিনসের প্যান্ট রয়েছে। বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে বলে জানালে পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

ওসি শাহজামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাতে ওই এলাকায় দুই দল ডাকাতের মধ্যে সংঘর্ষের সময় গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে।”

ঘটনাস্থল থেকে রামদা ও লাঠি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।