২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় এক নারী হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2019, 04:11 PM

Updated : 08 Apr 2022, 04:29 PM

বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মইশাডাঙ্গা গ্রামের নজের আলীর ছেলে মো. হাসেম সরদার এবং শিতলীপাড়া গ্রামের লস্কর মালিথার দুই ছেলে মোফাজ্জেল হোসেন ওরফে মুফাজ ও আকরামুল হক ওরফে আকেম।

যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বরাতে বলা হয়, রেখা খাতুন নামের এক নারী মোফাজ্জেল হোসেনের বাড়ির গৃহকর্মী ছিলেন।

২০১৩ সালের ১২ ডিসেম্বর সন্ধ্যায় রেখার প্রতিবেশী হাসেম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোফাজ্জেলের কাছে নিয়ে যান।

পরদিন সকালে স্থানীয় একটি সরিষা ক্ষেত থেকে রেখার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা রুস্তম আলী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দৌলপুর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৫ সালের ১৯মে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু করেন আদালত।