জামালপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুবুল আলম জানান, বুধবার দুপুরে উপজেলার হামিদপুর এলাকার তারাটিয়া-সারমারা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন (১৪) নিহত মামুন বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
ওসি বলেন,“ইটবোঝাই একটি ট্রাক্টর পথচারী মামুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
