২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় এনজিওকর্মীর ওপর হামলার অভিযোগ

সাতক্ষীরায় এক এনজিওকর্মীর ওপর হামলা চালিয়ে তার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 06:17 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা ওয়াপদা এলাকায় কালভার্টের পশে তার ওপর হামলা হয় বলে তারা অভিযোগ পেয়েছেন।

আহত জাহিদুল ইসলাম (৪০) ক্ষুদ্রঋণদাতা সংস্থা আশার ব্যাংদহা শাখার মাঠকর্মী। সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীডাঙা গ্রামের মিজানুর রহমানের ছেলে তিনি।

তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আশার সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক মো. শাহজাহান আলী জানান, জাহিদুল রাতে ঋণের কিস্তি আদায় করে অফিসে ফিরছিলেন। পথে মোটরসাইকেলে করে আসা তিন ছিনতাইকারী তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার ব্যাগ থেকে প্রায় ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এতে বাধা দেওয়ায় তারা তার গলা চেপে ধরে জিভ কেটে ক্ষতবিক্ষত করে এবং মারধর করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আশার ব্যাংদহা শাখার ব্যবস্থাপক আল আমিন আল মামুন সদর থানায় মামলা করেছেন বলে তিনি জানান।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।